ট্রাম্পের হুমকি: কলম্বিয়া ও কিউবায় সরকারের পতনের ইঙ্গিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এবং কিউবার সরকারের পতনের হুমকি দিয়েছেন। তিনি বলেন, ভেনেজুয়েলার মতো কলম্বিয়াও সংকটে আছে এবং শিগগিরই পরিবর্তন আসতে পারে।
ট্রাম্প আরও উল্লেখ করেন, “কলম্বিয়ায় একজন অসুস্থ ব্যক্তি দেশ চালাচ্ছেন, যিনি কোকেন উৎপাদন করে তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। আমি বলতে চাই, তিনি খুব বেশি দিন এভাবে কাজ চালাতে পারবেন না।”
কিউবার প্রসঙ্গে ট্রাম্প বলেন, “কিউবার আয় নেই। তারা নিজেদের অর্থ ভেনেজুয়েলা থেকে বা ভেনেজুয়েলার জ্বালানি তেল থেকে পেয়েছে। তাদের পতনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু।” তিনি সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে বলেন, “সামরিক হস্তক্ষেপের প্রয়োজন কম, কারণ তারা নিজেরাই পতনের জন্য প্রস্তুত।”
এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সসহ এলিট বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস কারাকাস থেকে তুলে নিয়ে নিউইয়র্কে আনা হয়। ট্রাম্প প্রশাসন তাদের মাদকসংক্রান্ত অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে বিচার করার ঘোষণা দিয়েছে।
সূত্র : আল–জাজিরা
এ রহমান
মন্তব্য করুন: