সিলেটে ট্রফি ছাড়াই শুরু বিপিএল, শিরোপার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা
Led Bottom Ad

ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল

সিলেটে ট্রফি ছাড়াই শুরু বিপিএল, শিরোপার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/১২/২০২৫ ১২:২৫:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হলেও মাঠে দেখা মেলেনি সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ—ট্রফির। জাঁকজমকপূর্ণ উদ্বোধন, গ্যালারিভর্তি দর্শক আর মাঠের লড়াই থাকলেও ট্রফি না থাকায় শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই শূন্যতা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়। জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ২৫ হাজার বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী আয়োজনে প্রয়াত শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়। তবে উদ্বোধনী মঞ্চে কিংবা মাঠে কোথাও ট্রফির উপস্থিতি ছিল না।

সূত্র জানায়, ট্রফি দেশে না পৌঁছানোয় বিপিএলের প্রচলিত ‘ক্যাপ্টেনস ডে’ আয়োজনও করা সম্ভব হয়নি। জানা গেছে, এবারের বিপিএল ট্রফি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তৈরি করে আনা হচ্ছে। হীরাখচিত নতুন এই ট্রফি তৈরিতে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে তা সিলেটে পৌঁছায়নি।

বিসিবি সূত্র জানায়, নতুন ট্রফিটির মূল্য ২৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকা। ট্রফির নকশা ও মানে পরিবর্তন আনার কারণে একাধিক ধাপে সংশোধন করতে হয়েছে, ফলে সময় লেগেছে বেশি।

এ বিষয়ে বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আগের ট্রফিটি ছিল গতানুগতিক। আমরা চেয়েছি বিপিএলের মর্যাদার সঙ্গে মানানসই একটি নতুন ট্রফি। প্রথম ডিজাইনটি প্রত্যাশা পূরণ না করায় আবার পরিবর্তন করা হয়েছে। খুব শিগগিরই ট্রফিটি আমাদের হাতে আসবে।’

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, ‘ডায়মন্ড স্টারের এই ট্রফিটি দুবাই থেকে আমদানি করা হচ্ছে। কিছু আনুষ্ঠানিকতার কারণে দেরি হচ্ছে, তবে দ্রুতই এটি দেশে পৌঁছাবে।’

বিসিবি জানিয়েছে, বিপিএল চলাকালীন যেকোনো সময় ট্রফিটি বাংলাদেশে আসতে পারে। ট্রফি আসার পর আলাদা করে উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হবে এবং অধিনায়কদের নিয়ে ফটোসেশন অনুষ্ঠিত হবে।

সব মিলিয়ে মাঠে শিরোপার লড়াই শুরু হলেও ট্রফি ছাড়া বিপিএলের শুরু ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও আলোচনা তৈরি করেছে। এখন দর্শকদের অপেক্ষা—কবে মাঠে ঝলমলে সেই ট্রফির দেখা 

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad