শহীদ জিয়াউর রহমানে কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান
Led Bottom Ad

শহীদ জিয়াউর রহমানে কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

ঢাকা অফিস

২৬/১২/২০২৫ ১৮:১৮:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর বাবার স্মৃতিধন্য স্থানে ফিরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে জিয়ারত সম্পন্ন করেন তারেক রহমান।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে ফিরে তিনি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন।

শুক্রবার দুপুর থেকেই তারেক রহমানের কবর জিয়ারতকে কেন্দ্র করে চন্দ্রিমা উদ্যান ও শহীদ জিয়ার মাজার এলাকায় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে অবস্থান নেন। এ সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad