শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায়
Led Bottom Ad

মন্তব্য সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায়

প্রথম ডেস্ক

২৪/১২/২০২৫ ২৩:৫২:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকার এখনো কোনো সিদ্ধান্ত না নেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)–সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ সেলিম বলেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি বাংলাদেশে ফিরবেন—সে সিদ্ধান্ত নেবে মোদি সরকার। কিন্তু এ বিষয়ে ভারত সরকার এখনো নীরব কেন, সেই প্রশ্ন উঠেছে। তিনি দাবি করেন, আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ ইস্যুতে সরব থাকলেও বর্তমানে তিনি নীরব, কারণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা বা ইঙ্গিত রয়েছে।

সেলিমের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকার এখন যুক্তরাষ্ট্রের ‘সিগন্যাল’ বা সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।

সিপিআইএম নেতার এই বক্তব্য প্রকাশের পর ভারত ও বাংলাদেশ বিষয়ক রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad