শ্রীমঙ্গলে সাংবাদিকসহ পাঁচ জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি, জিডি দায়ের
Led Bottom Ad

হত্যার হুমকি ও লাশ গুমের ভয় দেখানোর অভিযোগ

শ্রীমঙ্গলে সাংবাদিকসহ পাঁচ জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি, জিডি দায়ের

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২২/১২/২০২৫ ২০:১৫:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সাংবাদিকসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি ও লাশ গুমের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

হুমকির শিকারদের মধ্যে রয়েছেন সাংবাদিক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির), ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলাম, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহ্বায়ক নাঈম হাসান এবং জেলা এনসিপির সদস্য হায়দার আলী।

রোববার (তারিখ উল্লেখযোগ্য) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়।

জিডির বিবরণে উল্লেখ করা হয়, রোববার দুপুর ১টা ২৯ মিনিটে ‘নো ক্যাপশন’ নামের একটি ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে মো. মুজাহিদুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়। বার্তায় একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে ধারাবাহিকভাবে হত্যার পরিকল্পনার কথা বলা হয় এবং লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।

জুলাই যোদ্ধা মো. মুজাহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। সর্বশেষ হুমকিতে সাংবাদিক এহসানুল হকসহ ছয়জনকে হত্যার কথা উল্লেখ করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানাকে জানালে জিডি করার পরামর্শ দেওয়া হয়।

সাংবাদিক এহসান বিন মুজাহির বলেন, অনিয়ম, দুর্নীতি ও মাদকবিরোধী সংবাদ প্রকাশের কারণে এর আগেও তিনি একাধিকবার হুমকি ও হামলার শিকার হয়েছেন। পূর্বে দায়ের করা জিডিগুলোর কার্যকর অগ্রগতি না হওয়ায় নতুন করে দেওয়া হুমকিতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডন ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন এক যৌথ বিবৃতিতে সাংবাদিক এহসানুল হককে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও আইনশৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, “এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। প্রাপ্ত তথ্য ও স্ক্রিনশট যাচাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad