মৌলভীবাজারে আ. লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
Led Bottom Ad

মৌলভীবাজারে আ. লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২২/১২/২০২৫ ১৭:০৪:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে  মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

 

গ্রেপ্তাররা হলেন কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য নূরু মিয়া (৫৫), বড়লেখা উপজেলার ৮ নম্বর দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মিলাদ হোসেন (৪৬), কুলাউড়া  উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ (৩৩), কুলাউড়া উপজেলার ২ নম্বর ভুকশিমইল ইউপি আওয়ামী লীগের কর্মী জাকির হোসেন (৩৫), রাজিব আহমেদ দিনার (৪৮), মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী রাজু আহমদ (৪৫), মৌলভীবাজার সদর উপজেলার ৯ নম্বর আমতৈল ইউপি ওয়ার্ড যুবলীগ সক্রিয় কর্মী সাজ্জাদুর রহমান (৪৬), রাজনগর উপজেলার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুবলীগের সভাপতি রেদুয়ান আহমেদ (৪৫)।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad