চুনারুঘাটে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

চুনারুঘাটে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

১৪/১২/২০২৫ ২০:৩৭:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুকুরে পড়ে সামিয়া আক্তার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের জলিলপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত সামিয়া আক্তার জলিলপুর গ্রামের বাসিন্দা কৌশিক হাসানের কন্যা।


স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে সামিয়া বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।


পরবর্তীতে দুপুর ১টা ৩৯ মিনিটে সামিয়াকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad