তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৪/১২/২০২৫ ২০:৩৩:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমে শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সাংবাদিক রুকন উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।


পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়।  


শামসুল আলম আখঞ্জী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad