তাহিরপুর মুক্ত দিবস আজ

তাহিরপুর মুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধি,তাহিরপুর

০৪/১২/২০২৫ ১৩:২২:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর আজ মঙ্গলবার (৪ ডিসেম্বর) মুক্ত দিবস পালন করছে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধে পাক বাহিনী পিছু হটে এবং তাহিরপুর শত্রুমুক্ত হয়।


মুক্তিযুদ্ধের সময় তাহিরপুর টেকেরঘাট সাব সেক্টরের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল। এখানে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ সংগঠক হিসেবে সরাসরি যুদ্ধে অংশ নেন। প্রথম দিকে সাব কমান্ডারের দায়িত্বে ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত; পরে দায়িত্ব নেন মেজর মোসলেম উদ্দিন। তাঁদের নেতৃত্বে স্থানীয় মুক্তিযোদ্ধারা পাক সেনাদের ওপর ধারাবাহিক আক্রমণ চালান। মুক্তিযোদ্ধাদের কৌশলী অভিযানের মুখে অবশেষে পাক বাহিনী এলাকা ত্যাগ করে।


এ অঞ্চলের প্রথম শহীদ হিসেবে পরিচিত বীর প্রতীক শহীদ সিরাজুল ইসলাম টেকেরঘাটে সমাহিত আছেন। তাঁর সঙ্গে নাম না জানা বহু শহীদ মুক্তিযোদ্ধার কবরও রয়েছে সেখানে। তাঁদের স্মৃতি ধরে রাখতে টেকেরঘাটে নির্মাণ করা হয়েছে একটি স্মৃতিসৌধ।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad