খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
Led Bottom Ad

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রথম ডেস্ক

০৩/১২/২০২৫ ২১:৫২:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে আজ সন্ধ্যা সাতটার পর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস হাসপাতালে উপস্থিত হন।

হাসপাতালে পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার চিকিৎসক দলসহ পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থানকালে প্রধান উপদেষ্টা পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

চিকিৎসকরা বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্য ও চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন এবং দেশের সবাইকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানান। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad