রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ চাইছে না, তবে প্রস্তুত : পুতিন
Led Bottom Ad

রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ চাইছে না, তবে প্রস্তুত : পুতিন

প্রথম ডেস্ক

০৩/১২/২০২৫ ১৭:৫২:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। তবে যদি ইউরোপ যুদ্ধ শুরু করে, রাশিয়া প্রস্তুত এবং সেই যুদ্ধে ইউরোপের পরাজয় অনিবার্য হবে। তিনি এই মন্তব্য করেছেন আল আরাবিয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে।

পুতিনের এই মন্তব্যের আগে ইউক্রেন ও ন্যাটো সদস্য দেশগুলো বারবার সতর্ক করেছে, ইউক্রেন যুদ্ধ জিতলে রাশিয়া ন্যাটো সদস্য দেশগুলোর ওপরও আক্রমণ চালাতে পারে। তবে পুতিন এ ধরনের অনুমানকে ভিত্তিহীন ও অর্থহীন হিসেবে উড়িয়ে দিয়েছেন।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো রাশিয়ার সম্ভাব্য আক্রমণ ও অঞ্চলভিত্তিক সঙ্কট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad