ছাতক সিমেন্ট কারখানায় মজুরি কমিশনের দাবিতে শ্রমিকদের গেট মিটিং ও মানববন্ধন

ছাতক সিমেন্ট কারখানায় মজুরি কমিশনের দাবিতে শ্রমিকদের গেট মিটিং ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৫/১১/২০২৫ ১৫:০৭:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় মজুরি কমিশনভুক্ত শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি শ্রমিক ইউনিয়ন (সিবিএ) বি–৮০-এর উদ্যোগে গেট মিটিং ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় কারখানার প্রধান ফটক ‘টাইম অফিস’ সামনে এ কর্মসূচি পালিত হয়।

ইউনিয়নের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সহ-সভাপতি জাবেদ কাওসারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কেমিকেল ওয়ার্কার্স ফেডারেশনের সহ-সভাপতি ও সিবিএ সাধারণ সম্পাদক শফি উদ্দিন।

বক্তারা জাতীয় মজুরি কমিশনভুক্ত শ্রমিকদের ৫% ও ১৫% বিশেষ সুবিধা দ্রুত কার্যকর করা, একই পদে ১০ বছর পূর্ণ শ্রমিকদের উচ্চতর গ্রেড প্রদান, ছাতক সিমেন্ট কারখানা দ্রুত সম্পূর্ণরূপে চালু করা এবং ‘এক কর্পোরেশন এক কমিশন’ বাস্তবায়নের জোর দাবি জানান।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন কারখানার সিবিএ কার্যকরী সভাপতি মিয়া হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, উৎপাদন বিভাগের মফিজুর রহমান শাহিন, কারিগরি বিভাগের শামছুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিবিএ অর্থ সম্পাদক আব্দুল কাদির বাবুল। মানববন্ধনে ইউনিয়ন নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, শ্রমিক জাহাঙ্গীর আলম, সুলেমান খান, সৈয়দ গোলাম মোস্তফা, জাহেদ সারওয়ার, ইন্তাজ আলী, রমিজ আলী, জালাল উদ্দিন, আবু সুফিয়ান বাবুল প্রমুখ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad