সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে এগারোটায় দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে থানার একটি অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, চিলাই নদী এলাকায় বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু খেকোরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে বালুভর্তি দুইটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।
ওসি মো. জাহিদুল হক বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আটক নৌকাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
মন্তব্য করুন: