সাঈদ খোকনের গোপন কর্মকাণ্ড নিয়ে ডিবির চাঞ্চল্যকর তথ্য

সাঈদ খোকনের গোপন কর্মকাণ্ড নিয়ে ডিবির চাঞ্চল্যকর তথ্য

প্রথম ডেস্ক

১৮/১১/২০২৬ ১০:৩৯:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন—এমন অভিযোগ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে তদন্ত সংস্থা।

ডিবির দাবি, সরকার পরিবর্তনের পর আত্মগোপনে থেকেও রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন সাঈদ খোকন। পলাতক দলের শীর্ষ নেতাদের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল বলেও তদন্তে তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের বারিধারা এলাকার ১৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্রাঞ্চের (এসআরবি) সদস্যরা। সকাল সাড়ে আটটার দিকে গ্রেপ্তারের পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে ধানমন্ডি মডেল থানায় করা একটি মামলায় সাঈদ খোকন এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি। ২০২৪ সালের ২৬ আগস্ট দায়ের করা ওই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২৫০ থেকে ৩০০ জনকে।

তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সাঈদ খোকনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। তার নির্দেশনা ও পূর্বপরিকল্পনায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া আন্দোলন দমনে অর্থ ও অস্ত্র সরবরাহের ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক জানিয়েছেন, সাঈদ খোকনকে গ্রেপ্তার করা গেলেও তার সঙ্গে সংশ্লিষ্ট পলাতক শীর্ষ নেতাদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের অবস্থান, সম্ভাব্য আস্তানা, গোপন বৈঠকের স্থান এবং সহযোগীদের সম্পর্কে তথ্য পেতে সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এ ছাড়া মামলার তদন্ত এগিয়ে নেওয়া, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্ত এবং সাঈদ খোকনের আশ্রয়দাতা ও সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহের যুক্তিতে ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়েছেন তদন্ত কর্মকর্তা।

মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩০৭, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad