কেনাকাটায় নতুন স্বস্তি: সিলেটের ‘ব্রহ্মময়ী বাজার’

কেনাকাটায় নতুন স্বস্তি: সিলেটের ‘ব্রহ্মময়ী বাজার’

প্রথম সিলেট প্রতিবেদন

১৩/১০/২০২৬ ১১:৫২:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা বন্দরবাজারের ইসলামীয় মার্কেটে প্রতিনিয়ত ক্রেতাদের ভিড় জমাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান ‘ব্রহ্মময়ী বাজার’। গুণগত মান বজায় রেখে পাইকারী ও খুচরা মূল্যে কাঁচামাল ও ভূষিমাল সরবরাহ করে সাধারণ ক্রেতা ও খুচরা ব্যবসায়ীদের মাঝে আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

স্থানীয় সূত্রে জানা যায়, দৈনন্দিন গৃহস্থালি কেনাকাটা থেকে শুরু করে ছোট-বড় ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় সকল প্রকার কাঁচামাল ও ভূষিমাল এক ছাদের নিচে মিলছে ব্রহ্মময়ী বাজারে। বাজারের চড়া মূল্যের সময়েও সঠিক মাপে ও ন্যায্য দামে পণ্য বিক্রি করায় ক্রেতাদের কাছে এটি একটি অন্যতম জনপ্রিয় ঠিকানায় পরিণত হয়েছে।

ব্রহ্মময়ী বাজারের সত্ত্বাধিকারী জানান, "আমরা সব সময় চেষ্টা করি ক্রেতাদের কাছে তরতাজা ও মানসম্মত কাঁচামাল এবং গুণগত মানসম্পন্ন ভূষিমাল পৌঁছে দিতে। পাইকারী ও খুচরা—উভয় ক্ষেত্রেই আমরা সাশ্রয়ী মূল্য নির্ধারণ করে থাকি, যাতে সাধারণ গ্রাহকরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন।"

বন্দরবাজারের ইসলামীয় মার্কেটে অবস্থিত এই প্রতিষ্ঠানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। মানসম্মত পণ্য ও সঠিক মূল্যের নিশ্চয়তা পেতে স্থানীয় ক্রেতারা নিয়মিত এখানে কেনাকাটা করছেন।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad