নবীগঞ্জে দুই প্রতিষ্টানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
হবিগঞ্জের নবীগঞ্জে মেয়াদোত্তীর্ণ এবং ওজনে কম থাকায় দুই প্রতিষ্টানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (২৭ আগষ্ট) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
জানা যায়, নবীগঞ্জ পৌরসভা এলাকার জেলা পরিষদ ডাক বাংলোর পার্শ্ববর্তী শেখ আলীশা ফুড এবং মাওলানা স্পেশাল বেকারি নামক ২ টি প্রতিষ্ঠানকে বেকারি পণ্যে উৎপাদনের মেয়াদ উত্তির্ন এবং নিট ওজন না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১৫০০০ (পনেরো হাজার) টাকা করে মোট ৩০,০০০ ( ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উক্ত দন্ডে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আলমগীর মিয়া, পিতা- নবী হোসেন, প্রতিষ্ঠান- শেখ আলীশা ফুড, ডাক বাংলো রোড, নবীগঞ্জ, হবিগঞ্জ। অর্থদণ্ড ১৫,০০০, এবং মো: আলেক মিয়া, পিতা- নুরুল হক, প্রতিষ্ঠান-মাওলানা স্পেশাল বেকারি, ডাক বাংলো রোড, নবীগঞ্জ।
এ ব্যপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: