হবিগঞ্জে জেলা বিএনপির আনন্দ মিছিল
Led Bottom Ad

কাউন্সিল ও সম্মেলন ৬ সেপ্টেম্বর

হবিগঞ্জে জেলা বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৬/০৮/২০২৫ ১৭:১২:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনের তারিখ নির্ধারণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।


মঙ্গলবার দুপুর ১টায় পৌরসভা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে চৌধুরী বাজার খোয়াইমুখ এলাকায় গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদ্য পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, সদ্য পদত্যাগকারী শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক এস. এম. আউয়াল, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসেন, আজমিরীগঞ্জ পৌর বিএনপির সভাপতি নেকদার হোসেন, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, সাধারণ সম্পাদক হাজী শামছুল আলম, চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুর ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এডভোকেট এস. এম. বজলুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, জেলা কৃষকদলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী কবির হোসেন, জেলা যুবদলের সদস্যসচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন প্রমুখ।


বক্তারা বলেন— হবিগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ ৮টি উপজেলা এবং ৫টি পৌরসভায় গোপন ব্যালটে কাউন্সিলের মাধ্যমে ‘সুপার ফাইভ’ নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন। এসব ইউনিট কমিটির নির্বাচিত সুপার ফাইভ নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছেন। কিন্তু এসব কমিটিকে যারা ‘পকেট কমিটি’ বলছেন, তারা জেলা বিএনপির কাউন্সিলকে বানচাল করতে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন।


তারা আরও বলেন— গত ১১ আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপির সভায় প্রায় সকল যুগ্ম আহ্বায়কের লিখিত প্রস্তাবিত তালিকা থেকে জেলা বিএনপির কাউন্সিলের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কিন্তু যারা এই কমিশনকে বিতর্কিত করার জন্য মিথ্যাচার করছেন, তারা বিএনপির কাউন্সিল চান না। কারণ দলের নেতাকর্মীদের সঙ্গে তাদের সম্পর্ক নেই। তারা বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন না।


তাদের মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বক্তারা বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সজল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad