নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা- সিলেট মহা সড়কের উপর অবস্থিত নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও গাজাঁর দুই ডিলারকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে মেজর সাদমান সাকিব সাদ (বানিয়াচং উপজেলা পরিষদ ৬ বীর আর্মি ক্যাম্প) নেতৃত্বে সোবমার (২৫ আগস্ট) দিবাগত রাত ১১টার থেকে মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৩টা ৪০ মিনিট পর্যন্ত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ১০নং দেপপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সদরঘাট গ্রামে অভিযান চালিয়ে গাঁজা ও মরণ নেশা ইয়াবা ট্যাবলেটের কুখ্যাত ডিলার সুন্দর আলী ও মায়াদ আহমদকে গ্রেফতার করা হয়। এবং অপর আরেকজন ইয়াবা ডিলার পালিয়ে যায়।
অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত মালামাল হলো, ১০পিছ ইয়াবা ট্যাবলেট, ৩৫০ গ্রাম গাঁজা, নগদ ৫৩ হাজার ৯শ টাকা, কলকি ১টি ও ৪টি কেচি। আটকৃত ব্যক্তিরা হলো, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের মৃত আব্দুল মজিদ এর পুত্র সুন্দর আলী (৫৫) ও দেবপাড়া গ্রামের সামাদ মিয়ার পুত্র মো: মায়েদ মিয়া (৪৫)। উক্ত গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ নবীগঞ্জ থানায় ডিউটি আফিসার এর নিকট হস্তান্তর কারা হয়।
এ ব্যপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি শেখ কামরুজ্জামানের কাছে এ প্রতিবেদক জানতে চাইলে তিনি তার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি নবীগঞ্জে আসার পরে দেবপাড়া তথা দিনারপুরের মাদকের অনেক সংবাদ প্রকাশ করা হলেও তাদের টিম তেমন কোনো গুরুত্ব দেন নাই কেন ? তাদের দ্বায়িত্বের জায়গায় সেনাবাহিনী বা র্যাব এসে দ্বায়িত্ব পালন করবে কেন ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন থেকে দেবপাড়াসহ নবীগঞ্জের সকল মাদক ব্যবসায়ী সিন্ডিকেট আইনের আওতায় আনা হবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: