হবিগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ ২ মাদক কারবারী আটক
Led Bottom Ad

হবিগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ ২ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৫/০৮/২০২৫ ১৪:৩৩:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে ৫৩ কেজি গাঁজাসহ দুই  মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। গতকাল রবিবার মাধবপুর উপজেলার চারাভাঙ্গা মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন - মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের মৃত আবু শামার পূত্র শাহাবুদ্দিন (৩৫) ও একই উপজেলার গোয়ালনগর গ্রামের মৃত শিরু মিয়ার পূত্র মোসা মিয়া (৩৮)। আজ সোমবার দুপুর ২ টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞািপ্ততে এ তথ্য জানায় র‌্যাব-৯। 


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রবিবার রাত পৌনে ১২ টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাধবপুর উপজেলার চারাভাঙ্গা মোড় এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা একটি প্রাইভেট কারও জব্দ করে। 


র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.শহীদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন-তারা প্রাথমিক  জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad