নবীগঞ্জে বুধবার যুবক নিখোঁজ, শুক্রবারে লাশ উদ্ধার
Led Bottom Ad

নবীগঞ্জে বুধবার যুবক নিখোঁজ, শুক্রবারে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

২২/০৮/২০২৫ ১৯:২৬:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও ও পিঠুয়া গ্রামের ফাঁস গাছ ব্রিজের নিচ থেকে মোঃ জাবেদ মিয়া (২৮)-এর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় নবীগঞ্জ থানার একটি দল লাশটি উদ্ধার করে।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা ৭টায় মোবাইলে একটি কল পাওয়ার পর জাবেদ ঘর থেকে বের হন এবং আর ফিরেননি। শুক্রবার সকালে লাশটি ব্রিজের নিচে পানিতে উল্টো অবস্থায় পাওয়া যায়। নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান, ওসি তদন্ত দুলাল মিঞা ও এসআই রিপনসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।


নিহতের গলায় পেন্টের কোমর বেল্ট পেছানো অবস্থায় পাওয়া গেছে। পরিবারের ধারণা, জাবেদকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ওই স্থানে ফেলা হয়েছে।


ঘটনার খবর পেয়ে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি ও নবীগঞ্জ-বাহুবল আসনের মনোনীত এমপি প্রার্থী মোঃ শাহাজান আলী এবং উপজেলা জামায়াতের আমীর মাওঃ আশরাফ আলী নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সমবেদনা জানান এবং দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।


নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান প্রাথমিকভাবে জানান, নিহতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad