নবীগঞ্জে মা-ছেলের দাপটে অবরুদ্ধ পরিবার নিরাপত্তাহীনতায়

নবীগঞ্জে মা-ছেলের দাপটে অবরুদ্ধ পরিবার নিরাপত্তাহীনতায়

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০২/০৯/২০২৬ ১৪:১৫:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামে পৈতৃক সম্পত্তির ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে এক দাপুটে মা ও ছেলের কারণে একটি পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সাবেক নারী কমিশনার জাহানারা বেগম ও তার বড় ছেলে শাহজাহানের বিরুদ্ধে চলাচলের পথ বন্ধ, জমি দখল এবং দফায় দফায় টাকা আদায়ের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান।

স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, মৌলভীবাজারের মৃত গিয়াস মিয়ার স্ত্রী জাহানারা বেগম কয়েক বছর আগে রাজাবাদ গ্রামে জমি কিনে বসবাস শুরু করেন। তার মেজো ছেলে হারুনুর রশিদ ২০১০ সালে মোস্তাফিজুর রহমানের পরিবারের চলাচলের একমাত্র পথটি দখল করে ঘর নির্মাণ করেন। এ নিয়ে প্রতিবাদ করায় মোস্তাফিজুরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে স্থানীয় গ্রাম্য সালিসের মাধ্যমে আপস করা হলেও জাহানারা বেগম ও তার ছেলেরা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে মোস্তাফিজুরের কাছ থেকে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মোস্তাফিজুর রহমান জানান, সম্প্রতি পৈতৃক সম্পত্তির অংশ হিসেবে জাহানারা বেগমকে আরও ৮০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু নির্ধারিত সময়ের আগেই তার যাতায়াতের পথে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ ছাড়া ‘লাশ ধোয়ার জায়গা’র কথা বলে এক শতক জমি দাবি করেন জাহানারা। পরে সেই জমি অন্য এক ব্যক্তির কাছে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয় এবং মোস্তাফিজুরকে দলিল করে দিতে হুমকি দেওয়া হচ্ছে।

সর্বশেষ স্থানীয় সালিসে সব দাবি মেনে নিয়েও রেহাই পাচ্ছেন না মোস্তাফিজুর। জাহানারা বেগম উল্টো থানায় মোস্তাফিজুরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। তবে সরেজমিনে সংবাদকর্মীরা গিয়ে জাহানারা বেগমের দেয়াল ভাঙচুর বা প্রাণনাশের হুমকির কোনো সত্যতা পাননি। বরং মোস্তাফিজুরের যাতায়াতের পথে বাঁশের বেড়া দিয়ে পরিবারটিকে অবরুদ্ধ করে রাখার প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad