হবিগঞ্জে চাঁদাবাজির মামলা করে ডাকাতি মামলায় বাদী গ্রেফতার
Led Bottom Ad

হবিগঞ্জে চাঁদাবাজির মামলা করে ডাকাতি মামলায় বাদী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৬/০৮/২০২৫ ১৩:০৭:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে ছাত্রদলের সদস্য সচিব জামিউল চৌধুরী ও তার এক সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলার বাদী অরূপ চৌধুরীকে ডাকাতি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেফতার করে। আটক অরূপ চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মনিব চৌধুরীর ছেলে।


শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, অরূপের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় দীর্ঘদিনের পুরোনো ডাকাতির মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মাধবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মামলার বাদী কি না—তা তার জানা নেই।


ওসি আরও জানান, মামলার বাদী অরূপ চৌধুরী ও তার স্ত্রীর নামে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে অরূপ চৌধুরীর নামে ডাকাতি মামলা ২টি, মাদক মামলা ২টি, মারামারি মামলা ১টি এবং তার স্ত্রী রাহেলা বেগমের নামেও একাধিক মামলা আছে।


উল্লেখ্য, গত বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মনিব চৌধুরীর ছেলে অরূপ চৌধুরী (৩০) তার স্ত্রী রাহেলা বেগমকে নিয়ে মাধবপুরে বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় জামিলের নেতৃত্বে ৫ যুবক গাজীপুর জোড়া ব্রিজ এলাকায় তাদের মোটরসাইকেল আটকে মামলার ভয় দেখায়। এক পর্যায়ে ৫ যুবক তাদের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। পরে তারা বাধ্য হয়ে জামিল চৌধুরীর বিকাশ নম্বরে দেড় লাখ টাকা পাঠিয়ে মুক্ত হন।


ঘটনার পর তারা মাধবপুর শাহজিবাজার সেনা ক্যাম্পে অভিযোগ করেন। পরে সেনা সদস্যরা বৃহস্পতিবার রাতে কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিউল চৌধুরী ও তার বন্ধু মোনায়েমকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চাঁদার ৯০ হাজার টাকা নগদ এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়। শুক্রবার তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে অরূপ চৌধুরী বাদী হয়ে মাধবপুর থানায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad