টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক সড়কে ভাঙন, যান চলাচল বন্ধ

টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক সড়কে ভাঙন, যান চলাচল বন্ধ

প্রথম ডেস্ক

২৩/০৭/২০২৬ ১২:০৮:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যমুনা নদীর পূর্ব তীর রক্ষা গাইড বাঁধের টাঙ্গাইলের গোপালপুরের শাখারিয়া এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় যানচলাচল বন্ধ রয়েছে ভূঞাপুর-তারাকান্দী আঞ্চলিক সড়কে। যেকোনো সময় গাইড বাঁধ ভেঙে পানির তোড়ে ভেসে যেতে পারে পূর্বাঞ্চলের বিস্তৃত এলাকা- শঙ্কা স্থানীয়দের। আর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে, ভাঙনরোধে জিওব্যাগ ফেলা অব্যাহত রয়েছে।

জানা যায়, আকস্মিক ভাঙন দেখা দিয়েছে যমুনা নদী পূর্ব তীর রক্ষা গাইড বাঁধের টাঙ্গাইলের গোপালপুরের শাখারিয়া অংশে। দুই দিনের ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থায়ী গাইড রক্ষা বাঁধের একশো মিটার ব্লকসহ প্রতিক্ষার সকল উপকরণ। দেখা দিয়েছে পাকা সড়কেও ফাঁটল। ফলে চারদিন ধরে বন্ধ যানচলাচল।

রোববার দুপুরে ভাঙন দেখা দিলে প্রথমে স্থানীয়রা তা রোধের চেষ্টা করে। এসময় নদীর স্রোত কমাতে সড়কের পাশে গাছের বড় বড় গুঁড়ি নদীতে ফেলা হয়। পরে একদিনের ব্যবধানে ভাঙন কবলিত জায়গার পাশে নতুন করে ফের ভাঙন শুরু হয়। এতে সড়কের পাশে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরে ভাঙন এলাকার মানুষ তাদের মালামাল সরিয়ে নেয়।

এলাকাবাসী জানায়, এই সড়ক ভেঙে গেলে আমাদের সব শেষ হয়ে যাবে। আশপাশের সব কিছু পানিতে ডুবে যাবে। তাই ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ভাঙনরোধে জিওব্যাগ মো. মাঈন উদ্দীন বলেন, ভাঙনরোধে জিওব্যাগের কাজ চলমান রয়েছে। আশা করি দ্রুত কাজ শেষ করতে পারবো।

সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু বলেন, হঠাৎ করেই ভাঙন দেখা দিয়েছে। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তরা কাজ করে যাচ্ছেন। আশা করি আর সমস্যা হবে না।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad