ফাইনালে আর্জেন্টিনা স্পেন কোন জার্সি পরব , “ জানাল” ফিফা

ফাইনালে আর্জেন্টিনা স্পেন কোন জার্সি পরব , “ জানাল” ফিফা

প্রথম ডেস্ক

১৮/০৭/২০২৬ ১৪:৫০:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে শিরোপার লড়াইয়ে নিজেদের ঐতিহ্যবাহী হোম জার্সিতেই মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন। দুই দলের কিট নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সোমবার ২০ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়।

ফিফার প্রকাশিত তথ্য অনুযায়ী, লিওনেল মেসির আর্জেন্টিনা তাদের চিরচেনা আকাশি-সাদা ডোরাকাটা জার্সির সঙ্গে সাদা শর্টস ও সাদা মোজা পরে মাঠে নামবে। অন্যদিকে, স্পেন খেলবে ঐতিহ্যবাহী লাল জার্সি, নেভি নীল শর্টস ও নেভি নীল মোজা পরে।

ফাইনালে আর্জেন্টিনার সামনে রয়েছে চতুর্থ বিশ্বকাপ শিরোপার জয়ের সুযোগ। পাশাপাশি ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার লক্ষ্যও থাকবে লিওনেল স্কালোনির শিষ্যদের সামনে।

অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের সামনে। দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে লুইস দে লা ফুয়েন্তের দল।

শিরোপার লড়াইয়ের পাশাপাশি ফুটবলপ্রেমীদের জন্য আকাশি-সাদা বনাম লাল জার্সির ঐতিহ্যবাহী দ্বৈরথও ফাইনালকে আরও আকর্ষণীয় করে তুলবে।


রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad