সুনামগঞ্জের মশিউরকে তারেক রহমানের শুভেচ্ছা
Led Bottom Ad

শাহবাগে লোকারণ্য ছাত্রদলের সমাবেশ

সুনামগঞ্জের মশিউরকে তারেক রহমানের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৬/০৮/২০২৫ ১৫:২৭:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সফল ও সুশৃঙ্খল সমাবেশ আয়োজনের জন্য ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


মঙ্গলবার (৫ আগস্ট) ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত একটি অফিসিয়াল পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে বলা হয়, গত ৩ আগস্ট শাহবাগ মোড়ে অনুষ্ঠিত কর্মসূচি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সাফল্যের পেছনে মশিউর রহমান সরকারের নেতৃত্ব, আন্তরিকতা, দায়িত্ববোধ এবং সাংগঠনিক দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।


তারেক রহমান তার শুভেচ্ছা বার্তায় বলেন, "আপনার শৃঙ্খলা ও নেতৃত্ব ভবিষ্যতে ছাত্রদলের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আপনার পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এই কামনা করি।"


মো. মশিউর রহমান সরকার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সন্তান। তিনি জামালগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হুমায়ুন সরকারের তৃতীয় পুত্র এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সরকারের ছোট ভাই। ছাত্র রাজনীতির শুরু থেকেই তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। 


তিনি ইউল্যাব বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, ‘সুপার-১০’ কমিটির সাবেক ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত আছেন।


তার এই সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad