বিশ্বনাথে কিশোরী ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
সিলেটের বিশ্বনাথে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রবিউল হক রায়হান (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) সিলেট নগরীর কাজীটুলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক রবিউল হক রায়হান (১৯) বিশ্বনাথ পৌরসভার বিদায় সুলপানি গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, রবিউল হক রায়হান (১৯) গত ১৮ মে সন্ধ্যায় উপজেলার ইলিমপুর গ্রাম থেকে এক কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে সিলেট নগরীর কাজীটুলা একটি বাসায় ১৩ দিন আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ৩০ মে ভিকটিম কিশোরীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রবিউলকে আসামি করা হয়। অপহরণের শিকার ওই কিশোরী উপজেলার সদর ইউনিয়নের জাগরণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় নগরীর কাজিটুলার এলাকার মক্তব পল্লী বাসায় অভিযানে চালিয়ে আসামি রবিউলকে আটক করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি রবিউল হক রায়হান (১৯) ইলিমপুর গ্রামের সাজুল মিয়ার বাড়িতে কাজ করে আসছে। এর সুবাধে 'ভিকটিম' ওই কিশোরীকে একাধিক বার প্রেমের প্রস্তাব করে সে। এরপর ঘটনাটি সাজুল মিয়ার পরিবারকে জানালে তারা মেয়েটিকে উক্তোক্ত না করার জন্য রবিউলকে নিষেধ করেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১৮ মে সন্ধ্যা ৭টার দিকে সিএনজি চালিত অটোরিকশা করে ওই কিশোরীকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়।পরে অনেক খোঁজাখুজির পর তার অবস্থান জানতে পেরে সিলেট নগরীর কাজিটুলা এলাকা থেকে আটক করে পুলিশ।
এ ঘটনায় ভিকটিম ওই শিক্ষার্থী জানায়, রবিউল কাজিটুলার ফয়ছল আহমদের টিনসেডের একটি বাসায় আটকে রেখে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, 'অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।'
সজল আহমদ
মন্তব্য করুন: