খোয়াই নদীর পানি বৃদ্ধিতে বাল্লা শুল্ক স্টেশন দিয়ে সিমেন্ট রপ্তানি
Led Bottom Ad

খোয়াই নদীর পানি বৃদ্ধিতে বাল্লা শুল্ক স্টেশন দিয়ে সিমেন্ট রপ্তানি

প্রথম ডেস্ক

৩১/০৫/২০২৫ ০৪:৫৬:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চুনারুঘাটের বাল্লা শুল্ক স্টেশন দিয়ে সিমেন্ট রপ্তানি হওয়ার কথা থাকলেও পানি বেড়ে যাওয়ায় তা বন্ধ রয়েছে।  শনিবার (৩১ মে) সরেজমিন ঘুরে সে তথ্য নিশ্চিত হওয়া যায়।বাল্লা শুল্ক স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান,খোয়াই নদীর পানি কমলে সিমেন্ট রপ্তানি করা হবে।


খোয়াই নদী ভারতের ত্রিপুরা রাজ্য থেকে বয়ে এসে হবিগঞ্জ শহর ঘেঁষে ধলেশ্বরী হয়ে মেঘনায় মিশেছে। ত্রিপুরায় ভারী বৃষ্টি হওয়ায় গত দুই দিন এই নদী বেশ উত্তাল ছিল। নদের পানি বিপৎসীমার ১২৭ থেকে ১২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। হবিগঞ্জ শহর প্রতিরক্ষা বাঁধ পড়ে ঝুঁকিতে। খোয়াই নদের পশ্চিম পাশে হবিগঞ্জ শহর। পূর্ব পাশে সদর উপজেলার বেশ কিছু গ্রাম।


এদিকে আজ সকাল থেকে নদের পানি কমতে শুরু করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।এলাকাবাসী বলেন, ‘দুই রাত আমরা ঘুমাতে পারিনি তবে আজ পানি কমে যাওয়ার খবর পেয়ে বেশ ভালো লাগছে।’ 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad