মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক
Led Bottom Ad

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক

প্রথম ডেস্ক

১০/০৫/২০২৬ ১২:৩০:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার (৯ মে) ওয়াশিংটনে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তেহরানের পক্ষ থেকে শান্তি প্রস্তাবের জবাবের অপেক্ষায় থাকা ওয়াশিংটনের কাছে এই মুহূর্তে কাতার একটি অত্যন্ত শক্তিশালী মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, বৈঠকে মার্কো রুবিও বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে কাতারের সক্রিয় অংশীদারিত্বের ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা ও স্থিতিশীলতা নিশ্চিতে দোহার কূটনৈতিক প্রচেষ্টাকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। বৈঠকে কাতারের প্রতিরক্ষা খাতে মার্কিন সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যজুড়ে বিদ্যমান বিভিন্ন হুমকি মোকাবিলায় দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কাতারের এই মধ্যস্থতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওয়াশিংটন আশা করছে, কাতারের মাধ্যমে তেহরানের কাছ থেকে শান্তি প্রক্রিয়ার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে। মধ্যপ্রাচ্যে স্থায়ী নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাতার ও যুক্তরাষ্ট্রের এই ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক আগামী দিনগুলোতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad