ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস জয়
Led Bottom Ad

১৫ বছরের তৃণমূল শাসনের অবসান

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস জয়

প্রথম ডেস্ক

০৪/০৫/২০২৬ ২১:১৫:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অলৌকিক প্রত্যাবর্তনের গল্প লিখে বিপুল ব্যবধানে জয় নিশ্চিত করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই জয়ের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রাজ্যে পরাজয়ের পাশাপাশি নিজের দীর্ঘদিনের নির্বাচনী দুর্গ ভবানীপুর আসনেও হেরে গেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬তম রাউন্ডের গণনা শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৫৬৩ ভোটের ব্যবধানে মমতাকে পরাজিত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৩ হাজার ৩৬৯ ভোট, আর শুভেন্দু অধিকারী পেয়েছেন ৫৩ হাজার ৯৩২ ভোট।

শুভেন্দু অধিকারী এবার একইসঙ্গে নন্দীগ্রাম আসনেও লড়ছিলেন, যেখানে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দলত্যাগী নেতা পবিত্র কর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃঢ় আশাবাদ সত্ত্বেও নন্দীগ্রামে শুভেন্দু ১০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনেও নন্দীগ্রামে মমতাকে পরাজিত করেছিলেন শুভেন্দু। সেই মামলার নিষ্পত্তি এখনো না হলেও এবারের নির্বাচনে শুভেন্দুর জোড়া জয় তাকে রাজ্যে বিজেপির শীর্ষ নেতায় পরিণত করেছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে ইতিমধ্যে ১৩৭টি আসনে জয় চূড়ান্ত করেছে বিজেপি এবং আরও অনেক আসনে এগিয়ে থেকে তারা ম্যাজিক ফিগার অতিক্রম করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস মাত্র ৪৯টি আসনে জয় নিশ্চিত করতে পেরেছে। গত ২৩ ও ২৯ এপ্রিলের দুই দফার নির্বাচনেই বিজেপির পক্ষে জনজোয়ার স্পষ্ট হয়ে ওঠে। এই পরাজয়ের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে বলেছেন, "বিজেপি ১০০টিরও বেশি আসন লুট করেছে। নির্বাচন কমিশন এখন বিজেপির কমিশনে পরিণত হয়েছে।" তিনি এই জয়কে 'অনৈতিক' বলে আখ্যা দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে সব বিতর্ক ছাপিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে দীর্ঘ দেড় দশক পর বড় পরিবর্তনের সুর বেজে উঠেছে। শীঘ্রই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসবেন বলে জানা গেছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad