মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নেতৃবৃন্দকে এনসিপি’র কেন্দ্রীয় নেতার অভিনন্দন
Led Bottom Ad

মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নেতৃবৃন্দকে এনসিপি’র কেন্দ্রীয় নেতার অভিনন্দন

প্রথম ডেস্ক

৩০/০৫/২০২৫ ০৪:২৩:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ


তিনি বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলেন,চতুর্থ শিণ্প বিপ্লবের অভিযাত্রায় মাল্টিমিডিয়া সাংবাদিকতা অন্যতম সারথী। একই সাথে রাষ্ট্রের গণতন্ত্র ও ইতিবাচক একটি সামাজিক ব্যবস্থা গঠনে সংবাদ মাধ্যমগুলোকে আরও ভূমিকা রাখা সময়ের দাবি। সেই ধারাবাহিকতায় সিলেটের মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটি গঠন, নি:সন্দেহে প্রশংসার দাবিদার। 


তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় যথাযথ দায়িত্ব পালনে সকলকে সচেষ্ট থাকার আহবান জানিয়ে তিনি নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে গণমাধ্যমকর্মীদের ন্যায্য অধিকার আদায়ে এই সংগঠনকে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। 

সজল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad