কুলাউড়ায় বাড়ির পাশের ডোবার পানিতে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
Led Bottom Ad

কুলাউড়ায় বাড়ির পাশের ডোবার পানিতে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

০১/০৪/২০২৬ ১৮:২৪:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত তিন শিশু সম্পর্কে চাচাতো ভাই। তাদের বয়স যথাক্রমে ৭, ৮ ও ৯ বছর বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তারা বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত পাশের একটি গভীর ডোবায় পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং খোঁজাখুঁজি শুরু করেন।


পরে স্থানীয় লোকজন ডোবা থেকে শিশুদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।


কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের তিন শিশুর এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।


ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad