মৌলভীবাজারে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা,দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ মুক্তা
Led Bottom Ad

মৌলভীবাজারে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা,দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ মুক্তা

নিজস্ব প্রতিনিধি, রাজনগর

৩১/০৩/২০২৬ ২০:১১:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাজনগর ও মৌলভীবাজারের কনটেন্ট ক্রিয়েটরদের উদ্যোগে আয়োজিত এক মিলনমেলাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর মুক্তা বেগম।


মুক্তা বেগম দাবি করেন, মৌলভীবাজারের প্রথম সারির একজন কনটেন্ট ক্রিয়েটর হওয়া সত্ত্বেও তাকে ওই মিলনমেলায় প্রধান বা বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি, যা তার কাছে দুঃখজনক বলে মনে হয়েছে।


তিনি বলেন, “যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মায় না।” আয়োজকদের এ সিদ্ধান্তে তিনি হতাশা প্রকাশ করেন।


এ বিষয়ে মিলনমেলার আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি সীমিত পরিসরে আয়োজন করা হয় এবং অংশগ্রহণকারীদের তালিকা আয়োজকদের নিজস্ব বিবেচনায় নির্ধারণ করা হয়েছিল।


স্থানীয় কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে এ ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত মতবিরোধ হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন—এ ধরনের আয়োজনে সবার অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ইতিবাচক পরিবেশ তৈরি হতো।


এদিকে সংশ্লিষ্ট মহল মনে করছে, ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও অন্তর্ভুক্তিমূলক হলে স্থানীয় কনটেন্ট নির্মাতাদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়বে।

হিফজুর রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad