হবিগঞ্জে ৪ জনের রহস্যজনক মৃত্যু
Led Bottom Ad

চোলাই মদের বিষক্রিয়া

হবিগঞ্জে ৪ জনের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ

১৮/০৭/২০২৫ ২১:০৯:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে চোলাই মদের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুইপার কলোনি থেকে সংগ্রহ করা এই মদ পানের পর হৃদরোগ ও স্ট্রোকের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন ভুক্তভোগীরা। স্থানীয়দের ধারণা, চোলাই মদের বিষক্রিয়াই তাদের মৃত্যুর কারণ।


গত ১৬ এবং ১৭ জুলাই হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে অবস্থিত পুলিশ ফাঁড়ির সংলগ্ন সুইপার কলোনি থেকে চোলাই মদ সংগ্রহের পর চার ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মৃতরা হলেন—চায়ের দোকানের কর্মচারী অপু দাস (৩৭), ট্রাফিক পয়েন্টের সেলুন ব্যবসায়ী রতন শীল (৫৫), একই এলাকার চা স্টল ব্যবসায়ী নিকুঞ্জ (৪৬) এবং উমেদনগর গ্রামের জাহাঙ্গীর (৫৫)। 


হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহিনের বলেন, গত ১৬ এবং ১৭ জুলাই তারা মারা গেছেন। কিন্তু তারা মদ পান করে মারা গেছেন বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না। তাদের কেউ হৃদরোগ এবং কেউ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ইতিমধ্যে তাদের দাফন ও সৎকারও পরিবার করে ফেলেছেন। মদ্যপান লেখা থাকলে আমরা নিশ্চয়ই পোস্ট মর্টেম করাতাম। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।


স্থানীয়রা জানান, গত ১৬ জুলাই শহরের চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন সুইপার কলোনি থেকে কয়েকজন ব্যক্তি চোলাই মদ ক্রয় করেন। এদিনই তাদের মধ্যে উল্লেখিত ৪ জন মদের বিষক্রিয়ায় আক্রান্ত হন। তাদেরকে গুরুতর অসুস্থ অবস্থায় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে মারা যান জাহাঙ্গীর। ১৭ জুলাই তাকে দাফন করা হয়। এরপর অপু, রতন এবং নিকুঞ্জও মারা যান। তাদেরকেও ১৭ জুলাই সৎকার করা হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad