মালদ্বীপে অগ্নিকাণ্ডে হবিগঞ্জের প্রবাসী শ্রমিকের মৃত্যু
Led Bottom Ad

ঈদের আগেই পরিবারে শোকের মাতম

মালদ্বীপে অগ্নিকাণ্ডে হবিগঞ্জের প্রবাসী শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৪/০৩/২০২৬ ১৩:৪০:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মহব্বতখানী গ্রামের বাসিন্দা ও প্রবাসী নির্মাণ শ্রমিক সদর আলী (৫০) নিহত হয়েছেন। গত দুই বছর ধরে মালদ্বীপে কর্মরত সদর আলীর মৃত্যুর খবর শুক্রবার (১৩ মার্চ) ভোরে পরিবারের কাছে পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে এবং বৃহস্পতিবার রাতেই সন্তানদের সঙ্গে আসন্ন ঈদের কেনাকাটা ও পারিবারিক বিষয়ে কথা বলা এই প্রবাসীর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকা শোকাচ্ছন্ন হয়ে পড়েছে। পরিবারের সদস্যরা জানান, ১০ লাখ টাকা ঋণ নিয়ে অভাব মোচনের আশায় বিদেশ পাড়ি দিয়েছিলেন সদর আলী, কিন্তু ঋণের বোঝা আর সন্তানদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন পূরণ হওয়ার আগেই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানোয় তার পরিবার এখন চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছে।

প্রতিবেশী মোবাশ্বির আহমেদ মজনুসহ স্থানীয়রা জানান, উপার্জনের পুরো অর্থই পরিবার ও সন্তানদের পড়াশোনায় ব্যয় করতেন এই রেমিট্যান্স যোদ্ধা, যার মৃত্যুতে তার পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছে এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad