জামিনে মুক্তি পেলেন হিরো আলম
Led Bottom Ad

জামিনে মুক্তি পেলেন হিরো আলম

প্রথম ডেস্ক

১২/০৩/২০২৬ ০৯:৩৬:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জামিনে মুক্তি পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বুধবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে ২১ দিন কারাভোগের পর বগুড়া জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন।


কারামুক্ত হয়ে গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘আমাকে হয়রানি করার জন্যই এ মামলা করা হয়েছে। গত বুধবারই আমি জামিন পেয়েছিলাম, কিন্তু ষড়যন্ত্র করে অন্য মামলায় আরও এক সপ্তাহ কারাগারে আটক রাখা হয়।’


হিরো আলম দাবি করেন, বগুড়ার আসন্ন উপনির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার কারণেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।


এই মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে হিরো আলম বলেন, সত্যের জয় হবেই এবং এই মামলার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।


মামলার এজাহার সূত্রে জানা যায়, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও নির্যাতন করেন হিরো আলম। এ ঘটনায় গত বছরের ২১ এপ্রিল মামলা দায়ের করা হয়।


তদন্তকারী সংস্থা প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া শহরের শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad