আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে দুবাইয়ে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
Led Bottom Ad

আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে দুবাইয়ে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

প্রথম ডেস্ক

০৪/০৩/২০২৬ ০৪:১৪:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে মানবিক উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ঢাকা–দুবাই–ঢাকা রুটে ৪৩৬ আসনবিশিষ্ট বিশাল এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে মোট দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এই এয়ারলাইন্সটি।

আজ বুধবার (৪ মার্চ) প্রথম বিশেষ ফ্লাইটটি (বিএস-৩৪১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ফ্লাইটটি ঢাকা থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে ছেড়ে গিয়ে দুবাই থেকে রাত ১০টায় ফিরতি যাত্রা শুরু করবে। দুবাই এয়ারপোর্ট অথরিটির বিশেষ অনুমতিপ্রাপ্ত এই ফ্লাইটে মূলত যেসব প্রবাসী বাংলাদেশীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা দ্রুত শেষ হতে যাচ্ছে, তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, টিকেটের জন্য যাত্রী বা তাঁদের স্বজনরা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের যেকোনো সেলস সেন্টার বা অনুমোদিত ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে পারবেন। এমিরেটস ও এয়ার ইন্ডিয়ার মতো বড় এয়ারলাইন্সের পাশাপাশি ইউএস-বাংলার এই সাহসী ও মানবিক উদ্যোগ দুবাইয়ে অবস্থানরত সংকটাপন্ন প্রবাসীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা দিয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad