সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
Led Bottom Ad

সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০২/০৩/২০২৬ ২১:৫৭:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ব্যবসা-বাণিজ্যকে নতুন গতি দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।


সোমবার (২ মার্চ) দুপুরে চেম্বারের কনফারেন্স রুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। কমিটির দায়িত্ব হস্তান্তর করেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও চেম্বারের প্রশাসক আয়েশা আক্তার।


নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মো: শামসুল হক, সিনিয়র সহ-সভাপতি জুয়েল মিয়া, এবং সহ-সভাপতি মোহাম্মদ এনামুল হক। এছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ ব্যবসায়ী নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, হাওর অঞ্চল, পাথর ও কয়লা শিল্প, পর্যটনসহ স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে সুনামগঞ্জকে একটি সমৃদ্ধ বাণিজ্যিক হাবে পরিণত করাই হবে নতুন কমিটির মূল লক্ষ্য। নতুন নেতৃত্বের আগমনে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জিয়াউল হক, জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, পরিচালক নূরে আলম, মো: খসরুল আলম, সুশান্ত রায়, আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, মোকাররম হোসেন, শফিকুল ইসলাম, মো: আবু সুফিয়ান, আমিনুল ইসলাম সেলিম, আব্দুস সামাদ, মো: সাইফুল্লা হাসান জুনেদ, কামাল হোসেন, মো: মোস্তাক আহমদ এবং মো: আকবর আলী।

এল আর রাজু

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad