মধ্যপ্রাচ্যে সংঘাতের বলি মৌলভীবাজারের সালেহ আহমদ
Led Bottom Ad

আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যে সংঘাতের বলি মৌলভীবাজারের সালেহ আহমদ

প্রথম সিলেট প্রতিবেদন

০১/০৩/২০২৬ ২২:৩৪:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের প্রত্যক্ষ শিকার হয়ে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম সালেহ আহমদ বলে বিভিন্ন সূত্রে জানা গেছে, যাঁর বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে। তিনি দীর্ঘ দিন ধরে আমিরাতের আজমান প্রদেশে ‘ডেলিভারি ম্যান’ হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতার শেষ করে জরুরি খাদ্য ও পানীয় সরবরাহের কাজে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন সালেহ আহমদ; এমন সময় আকাশে আগুনের গোলার মতো একটি উজ্জ্বল বস্তু বিকট শব্দে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে দেশটির সিভিল ডিফেন্স ও পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে আজ রবিবার (১ মার্চ) সকালে অনানুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। আমিরাত কর্তৃপক্ষ একজন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও এখনো তাঁর পূর্ণাঙ্গ নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

বাড়িতে মা, স্ত্রী এবং তিন ছেলে ও এক মেয়ের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সালেহ আহমদের এমন অকাল প্রয়াণে বড়লেখার গাজিটেকা গ্রামে এখন শোকের মাতম চলছে। শোকাতুর পরিবারের সদস্যরা সরকারের কাছে প্রিয়জনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আকুল আবেদন জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad