ওসমানীনগরে ছাত্রদল নেতার পদত্যাগ
Led Bottom Ad

নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে

ওসমানীনগরে ছাত্রদল নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

১২/০৭/২০২৫ ১৭:৩৪:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সাম্প্রতিক "নৃশংস ও মানবতা-বিরোধী" কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা রুহুল আমিন সংগঠন থেকে পদত্যাগ করেছেন।


রুহুল আমিন বর্তমানে তাজপুর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং অতীতে তিনি যুগ্ম-সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন। শনিবার (১২ জুলাই) সকালে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন।


ফেসবুক পোস্টে তিনি যা বলেন,

“আমি আমার বিবেক, জ্ঞান, বুদ্ধি, আবেগ অনুভূতিকে বিসর্জন দিয়ে কোনো মানুষখেকো দলকে সমর্থন দিতে পারি না। তাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।” তিনি আরও বলেন, তিনি জননেতা এম. ইলিয়াস আলীর আদর্শিক রাজনীতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বিএনপির কর্মপন্থা সেই আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে তিনি দল থেকে স্থায়ীভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।


তার বক্তব্যে দলের প্রতি গভীর হতাশা এবং রাজনীতিতে মানবিক মূল্যবোধের প্রয়োজনীয়তার কথা স্পষ্টভাবে উঠে এসেছে। 


রুহুল আমিনের এ পদত্যাগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, এটি ছাত্রদলের ভিতরে বেড়ে ওঠা নৈতিক সংকট ও বিভাজনের ইঙ্গিত। একইসাথে এটিকে একজন তরুণ নেতার নৈতিক প্রতিবাদ হিসেবেও দেখছেন অনেক সচেতন মানুষ।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad