মাধবপুরে ৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক
Led Bottom Ad

মাধবপুরে ৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৭/০১/২০২৬ ২০:৩৪:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা এনায়েতপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই গ্রামের বাসিন্দা মো. শামীম মিয়া (৩২)-কে ৩২ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করা হয়। তিনি রঙ্গু মিয়ার ছেলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মোরশেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

পুলিশ জানায়, মাধবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad