শাকসু নির্বাচন : স্মারকলিপি থেকে স্বাক্ষর প্রত্যাহার করেছেন দুই ভিপি প্রার্থী
Led Bottom Ad

শাকসু নির্বাচন : স্মারকলিপি থেকে স্বাক্ষর প্রত্যাহার করেছেন দুই ভিপি প্রার্থী

শাবিপ্রবি প্রতিনিধি

১৫/০১/২০২৬ ১১:৫৬:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের প্রার্থীরা কোনো ধরনের শর্ত আরোপ ছাড়াই নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নির্বাচনী কমিশনের কাছে এ সংক্রান্ত স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি জমা দেওয়ার কয়েক ঘণ্টা পর ছাত্রদল-সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকিম বিল্লাহ ও স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ নিজস্ব স্বাক্ষর প্রত্যাহার করেন। স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ বলেন, “নির্বাচন কমিশন যে তিনটি শর্ত দিয়েছে—শাকসু নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের সম্পৃক্ততা নেই, জাতীয় নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে না এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটবে না—এর দায়ভার আমাদের নয়, এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। স্বাক্ষর দেওয়ার আগে বিষয়টি বুঝতে পারিনি, পরে আশঙ্কার কারণে স্বাক্ষর প্রত্যাহার করেছি। মুস্তাকিম বিল্লাহও একই কারণে স্বাক্ষর প্রত্যাহার করেছেন।”

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন শাকসু নির্বাচনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের অনুমোদন দিলেও প্যানেলদের দুই থেকে তিনজন করে সম্মিলিতভাবে অঙ্গীকারনামা পেশ করার শর্ত আরোপ করেন।

নির্বাচনী প্রার্থীদের স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রজ্ঞাপনকে কেন্দ্র করে শাকসু নির্বাচনের পথে বাধা তৈরি হয়েছে। আমরা মনে করি, শাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের সাথে কোনোভাবে সম্পর্কিত নয়। শিক্ষার্থীদের কাছ থেকে অঙ্গীকারনামা বা মুচলেকা চাওয়া কোনভাবেই সম্মানজনক নয়। তাই পূর্বনির্ধারিত সময়ে, কোনো নতুন শর্ত ছাড়াই শাকসু নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি।”

ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকিম বিল্লাহকে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad