বড়লেখায় আমগাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
Led Bottom Ad

বড়লেখায় আমগাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৪/০১/২০২৬ ২১:০৮:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামে আমগাছে উঠে কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. এখলাছ মিয়া (৬০)। তিনি উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মো. এখলাছ মিয়া একটি আমগাছে উঠে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এই দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক ও আহাজারি দেখা যায়।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad