শাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮১.৮১ শতাংশ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় গড় উপস্থিতির হার ছিল ৮১ দশমিক ৮১ শতাংশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।
তিনি জানান, প্রথম দিনে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকার কেন্দ্রগুলোতে উপস্থিতির হার ছিল ৮২ দশমিক ৯৮ শতাংশ এবং সিলেটের কেন্দ্রগুলোতে ৭৬ দশমিক ৫৪ শতাংশ। সব মিলিয়ে ‘এ’ ইউনিটে গড় উপস্থিতির হার দাঁড়ায় ৮১ দশমিক ৮১ শতাংশ।
এবার ‘এ’ ইউনিটে ৯৮৫টি আসনের বিপরীতে ৫২ হাজার ৮২৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, আগামী বুধবার (১৪ জানুয়ারি) ‘বি’ ইউনিটের (বিজ্ঞান + মানবিক + বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ রহমান
মন্তব্য করুন: