শাবিপ্রবি ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল ও শিবিরের হেল্প ডেস্ক
Led Bottom Ad

শাবিপ্রবি ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল ও শিবিরের হেল্প ডেস্ক

শাবিপ্রবি প্রতিনিধি

১৩/০১/২০২৬ ২১:৪৫:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে এ ইউনিটের ভর্তি পরীক্ষা মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঢাকা ও সিলেটের ১৮ কেন্দ্রে একযোগে শুরু হয়েছে। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩.৬৩।

পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় শাবিপ্রবির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন যেমন শাখা ছাত্রদল, শাখা ছাত্রশিবির, ছাত্রী সংস্থা ও ছাত্র মজলিস হেল্প ডেস্ক চালু করেছে।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “পরীক্ষার্থীদের দিকনির্দেশনা, তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে হেল্প ডেস্ক কার্যক্রম চালু করেছি। আমরা সব পরীক্ষার্থীর সাফল্য কামনা করি।”

শাখা শিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন জানান, “পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্কে পানি, কলম, চকলেটসহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে। যাতায়াত সুবিধার্থে বাইক সেবা ও ক্যাম্পাসে স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। অভিভাবকদের জন্য আলাদা লাউঞ্জেরও ব্যবস্থা রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষায় এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad