শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল শাবিপ্রবি
Led Bottom Ad

শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি

১৩/০১/২০২৬ ১৩:৩৫:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। একই সঙ্গে আগামী ২০ জানুয়ারি শাবিপ্রবি ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে বিভিন্ন আবাসিক হল ও মেস থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে জড়ো হন। পরে সেখান থেকে শাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাত দেড়টায়ও আন্দোলন চলমান ছিল।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শাকসু নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে নানা স্লোগান দেন। স্লোগানে নির্বাচন নিয়ে টালবাহানার অভিযোগ তুলে ধরে নির্ধারিত তারিখে ভোট আয়োজনের দাবি জানানো হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। তাঁদের মতে, জাতীয় নির্বাচনের অজুহাতে আবারও শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তারা প্রত্যাখ্যান করেছেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিবির-সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, “ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা আমাদের মৌলিক অধিকার। জাতীয় নির্বাচনের অজুহাতে দীর্ঘদিন ঝুলে থাকা শাকসু নির্বাচন বন্ধ রাখার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিক্ষোভকারীরা দ্রুত ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান এবং দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন সঠিক হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে শাকসু নির্বাচন স্থগিত করার প্রয়োজন হতে পারে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad