প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হবে চলতি মাসেই
Led Bottom Ad

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হবে চলতি মাসেই

প্রথম ডেস্ক

১২/০১/২০২৬ ০৭:৫৯:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল চলতি মাসের মধ্যেই প্রকাশ করা হতে পারে।

রোববার (১১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, “চলতি মাসের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে পুরোদমে কাজ শুরু হয়েছে।”

পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ সম্পূর্ণ গুজব। বিষয়টি খতিয়ে দেখে প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছিল বলে জানান তিনি।

উল্লেখ্য, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন পড়ে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন পড়ে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।

তবে মোট কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন এবং কতজন অনুপস্থিত ছিলেন—এ বিষয়ে এখনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad