বিজিবির অভিযান
কুলাউড়া সীমান্ত ৫ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে উপজেলার আলীনগর সীমান্তফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।
শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে কুলাউড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫৫০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। জব্দকৃত সিগারেট আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ রহমান
মন্তব্য করুন: