শাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসজুড়ে আচরণবিধির ব্যানার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসজুড়ে নির্বাচনি আচরণবিধিমালার ব্যানার টাঙিয়েছে নির্বাচন কমিশন।
রোববার (৪ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রার্থীদের মধ্যে আচরণবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান, আবাসিক হল ও শিক্ষাভবনের সামনে মোট ১৭টি ব্যানার লাগানো হয়েছে।
তিনি বলেন, ওয়েবসাইটে আচরণবিধি থাকলেও অনেক প্রার্থী তা দেখেন না। তাই সরাসরি চোখে পড়ার মতো স্থানে ব্যানার টাঙানো হয়েছে। ভোটারদের সচেতন করতে সামনে আরও ব্যানার লাগানো হবে।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তফসিল ঘোষণাসহ নির্বাচন প্রস্তুতির গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছে কমিশন।
এ রহমান
মন্তব্য করুন: