মৌলভীবাজারে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ২৬
Led Bottom Ad

মৌলভীবাজারে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ২৬

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৩/০১/২০২৬ ১৯:১৯:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাই শেষে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের ৩১ জন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ সময় ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, ভোটার তালিকার ত্রুটি, নির্ধারিত নিয়মে ফরম পূরণ না করা এবং হলফনামার কাগজপত্রে অসঙ্গতির কারণে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। এখানে সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আটজনের মধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে সাতজনের মধ্যে দুজনের মনোনয়ন বাতিল করা হয়।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নয়জনের মধ্যে দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছভাবে যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

জেলায় চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad