মৌলভীবাজারের ৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৩১ প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মৌলভীবাজার জেলার ৪টি আসনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার বিকেল ৪টা পর্যন্ত এ প্রার্থীরা তাদের কাগজপত্র দাখিল করেন।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী): মোট ৭ প্রার্থী – বিএনপি মনোনীত নাসির উদ্দিন আহমদ মিঠু, জামায়াত মনোনীত আমিনুল ইসলাম, খেলাফত মজলিস মনোনীত লোকমান আহমদ, গণঅধিকার পরিষদের মো. আব্দুন নূর তালুকদার, স্বতন্ত্র বেলাল আহমদ, জাতীয় পার্টির আহমদ রিয়াজ, গণফ্রন্ট মনোনীত মো. শরিফুল ইসলাম।
মৌলভীবাজার-২ (কুলাউড়া): মোট ৮ প্রার্থী – বিএনপি মনোনীত শওকতুল ইসলাম, জামায়াত মনোনীত সাহেদ আলী, ইসলামী আন্দোলন (১০ দলীয় জোট) মনোনীত আব্দুল কুদ্দুছ, সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, জাতীয় পার্টির মো. আব্দুল মালিক, স্বতন্ত্র নওয়াব আলী আব্বাছ খাঁন, এম জিমিউর রহমান চৌধুরী, মো. ফজলুল হক খান।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর): মোট ৭ প্রার্থী – বিএনপি মনোনীত নাসের রহমান, স্বতন্ত্র রেজিনা নাসের, খেলাফত মজলিস মনোনীত মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, জামায়াত মনোনীত আব্দুল মান্নান, খেলাফত মজলিস মনোনীত আহমদ বিলাল, কমিউনিস্ট পার্টি মনোনীত জহর লাল দত্ত, মো. ইলিয়াছ।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ): মোট ৯ প্রার্থী – বিএনপি মনোনীত হাজী মুজিবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা স্বতন্ত্র মো. মহসিন মিয়া, বিএনপি পরিচয়ে মুঈদ আশিক চিশতী, জালাল উদ্দিন আহমদ জিপু, জামায়াত মনোনীত মোহাম্মদ আব্দুল রব, এনসিপি মনোনীত প্রীতম দাশ, খেলাফত মজলিস মনোনীত নূরে আলম হামিদী, সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত আবুল হোসেন, জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ জরিফ হোসেন।
মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬,১৪,৯৩৬ জন, যার মধ্যে পুরুষ ৮,২৪,৪৫৪ জন, নারী ৭,৯০,৪৭৪ জন এবং হিজরা ভোটার ৮ জন।
এ রহমান
মন্তব্য করুন: